রাজনীতি

ফের মুখ খুলে কী বললেন মহুয়া?

কিছুদিন আগে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন’ করার অভিযোগে এথিক্স কমিটির সামনে মহুয়া হাজির হলে, তাঁকে প্রশ্ন করা হয়েছিল, রাতে কার সঙ্গে কথা বলেন? কী কথা বলেন? এরপরই মহুয়া এবং কমিটিতে থাকা বিরোধী সাংসদরা বেরিয়ে এসেছিলেন। অভিযোগ উঠেছিল, মহিলা সাংসদ মহুয়াকে ‘ব্যক্তিগত এবং অনৈতিক’ প্রশ্ন করা হয়েছে।এমনকি বাইরে বেরিয়ে সাংবাদিকদের সাথেও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন মহুয়া মৈত্র।

আর এবার ‘ক্যশ ফর কোয়েশ্চেন’ কাণ্ডে লোকসভায় তাঁর বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট জমা না দেওয়া নিয়ে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন,”এটা যখন সংসদে পেশ করা হয়নি তখন আমি কী বলব? যদি তারা এটা উপস্থাপন করত, আমি কিছু বলতাম। তারা যখন টেবিলে বসবে তখন আমি কথা বলব”। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘মহুয়া মৈত্রকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.