বহুদিন হয়ে গেল বড়পর্দায় দেখা যায় না দেব-শুভশ্রীর জুটি। একটা সময় তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে বর্তমানে দুজনেই মন দিয়েছে দুজন আলাদা মানুষকে। তবে অনেকদিন আগেই শুটিং সম্পন্ন হয়েছিল ধুমকেতু সিনেমার। সেই সিনেমা দেখার জন্য মানুষ অপেক্ষমান হলেও এখনো অব্দি বড় পর্দায় দেখা যায়নি। তবে এবার পরিচালক রানা সরকারের সঙ্গে দেবের পোস্ট দেখে ফের নতুন করে শুরু হল ‘ধুমকেতু’ মুক্তি পাওয়ার জল্পনা।
দেব শুভশ্রী সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাদেরকে বড় পর্দায় জুটিবাদের দেখা যায় না। বর্তমানে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি পরিচালক তথা প্রযোজক রাজ চক্রবর্তীর ঘরণী। এমনকি তিনি দুই সন্তানের মা। তবে এরই মধ্যে ২০১৬ সালে বহুদিন পর বাংলার সুপারস্টার দেব ও অভিনেত্রী শুভশ্রী একসঙ্গে শুটিং সম্পন্ন করেছিলেন ধূমকেতু সিনেমার। এই সিনেমাটি ছিল দেব এন্টারটেইনমেন্ট বেঞ্চারে প্রথম সিনেমা। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ম্যানেজারের সঙ্গে ছিল রানা চক্রবর্তী প্রোডাকশন হাউজ। যেই শুটিং সম্পন্ন করতে খরচা হয়েছিল প্রায় ৪ কোটি টাকা। তবে এখনো পর্যন্ত দর্শকের কাছে সেই সিনেমা অধরাই রয়ে গেল।
দর্শকমহলে বারংবার প্রশ্ন উঠেছে কবে বড় পর্দায় ব্যক্তির দেখা যাবে দেব- শুভশ্রী জুটিকে? কবেই বা মুক্তি পাবে ধুমকেতু? এই সমস্ত জল্পনাকে খানিকটা উস্কে দিল দুই প্রযোজক। ইতিমধ্যেই সুপারস্টার দেব রানা সরকারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন যা দেখে অনুরাগীদের মনে হচ্ছে ধূমকেতু মুক্তি পাওয়ার ক্ষেত্রে এটা কোন সবুজ সংকেত হতে পারে। এমনকি রানা সরকার নিজের ফেসবুক পোস্টে ধুমকেতু মুক্তি পাওয়ার বিষয়ে লিখেছেন। পাশাপাশি তিনি দেব-শুভশ্রী জুটিকে হিট করার বিষয়ে মানুষের কাছে আবেদন করেছেন। তাই এবার সবার মনে প্রশ্ন উঠছে অবশেষে কি তারা বড় পর্দায় দেখতে পাবে ধুমকেতু। নাকি ফের অন্য কোন প্রজেক্টের কাজের জন্য মিলিত হয়েছে টলিউডের এইচডি গুরুত্বপূর্ণ মুখ? এই প্রশ্নের উত্তর তো সময় বলবে। তবে বর্তমানে বাংলা সিনেমা প্রেমীদের কাছে এটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।







