চোখ ছিল না, তবু দেখেছিলেন ভবিষ্যৎ। তিনি বলেছিলেন, আর কিছুদিন… তারপর পৃথিবী আর থাকবে না আগের মতো। এই কথাগুলি বলেছিলেন একজন নারী, যিনি জন্মেছিলেন সাধারণ পরিবারে, কিন্তু হয়ে উঠেছিলেন এক রহস্যময় দিকদর্শক হিসেবে। তিনি বাবা ভাঙ্গা—বুলগেরিয়ার সেই বিখ্যাত অন্ধ ভবিষ্যৎবক্তা, যাঁকে অনেকেই বলেন ব্যালকানের নস্ট্রাডামাস।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ৯/১১ হামলা, ব্রেক্সিট থেকে চেরনোবিল—অনেক ভবিষ্যদ্বাণী নাকি বাস্তবেই ঘটেছে তাঁর মুখনিঃসৃত শব্দের ছায়ায়। কিন্তু এবার যা সামনে এসেছে, তা রীতিমতো গা ছমছমে।
এদিকে, ২০২৫ সালের শুরু থেকেই ছোট বড় নানান রকমের প্রাকৃতিক দুর্যোগের কথা উঠে আসছে। দেখা যাচ্ছে, ভারত সহ বিশ্বের নানান প্রান্তে ভূমিকম্প। প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে কি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সফল হচ্ছে?
বাবা ভাঙ্গা আরও বলে গেছেন,২০২৫ সালে বিশ্বের পতন শুরু হবে, শেষ পর্যন্ত ৫০৭৯ সালের মধ্যে মানবতা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে।
এখানেই শেষ নয়,
এলিয়েনদের ঘিরেও গায়ে কাঁটা দেওয়া ভবিষ্যদ্বাণী রয়েছে ভাঙ্গার। তাঁর মতে, পৃথিবীতে যুদ্ধে প্রচুর সম্পদ এর ফলে ক্ষতি হবে। আর প্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের জেরে মাসুল গুণবে পশ্চিমী দেশগুলি। এমনকী, ২০২৫ সালে পৃথিবীতে এলিয়ানদের হামলা হতে পারে বলেও জানিয়ে যান তিনি। ফলত, হইচই পড়ে যেতে পারে বিজ্ঞানমহলেও।







