আবহাওয়া

আজ কালবৈশাখী দক্ষিণবঙ্গের ৭ জেলায়, স্বস্তির বৃষ্টি আর কতদিন? কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?

সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন। সকাল থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট অনুসারে, সোম ও মঙ্গল দুদিনই বজ্রবিদ্যুত্‍ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বঙ্গের জেলায় জেলায় বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। তারকেশ্বর, গাইঘাটা ও মেমারিতে বাজ পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে গতকাল।

বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির সময় তাই সকলকে সুরক্ষিত স্থানে যাওয়ার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর

কলকাতাতেও মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। কয়েক পশলা বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। মঙ্গল ও বুধবার সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়বে বলেই মনে করা হচ্ছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৯০ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য .৫ মিলিমিটার।

দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ। সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বিশেষত হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বাঁকুড়া ও পুরুলিয়াতে বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। হতে পারে বজ্রপাত।

এছাড়া উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। ৩০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.