দেশ

পরপর আত্মঘাতী মেডিক্যাল ছাত্রীরা! এবার নয়ডায় মৃত্যু, দোষের আঙুল দুই অধ্যাপকের দিকে

ওড়িশার বালেশ্বরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গ্রেটার নয়ডার শারদা বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী হলেন দ্বিতীয় বর্ষের এক ডেন্টাল ছাত্রী। শুক্রবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় হস্টেল থেকে। সঙ্গে মেলে একটি সুইসাইড নোট, যেখানে কলেজের এক শিক্ষক ও এক শিক্ষিকার বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন তিনি।

খবর পেয়ে পুলিশ ও ফরেন্সিক দল হস্টেলে পৌঁছয় এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। গ্রেফতার করা হয় অভিযুক্ত দুই শিক্ষককে। তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে, যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

ঘটনার জেরে ক্যাম্পাসে শুরু হয় পড়ুয়াদের বিক্ষোভ। তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, ফের একবার কলেজ চত্বরে পড়ুয়ার আত্মহত্যা ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভূমিকা ও পরিবেশ নিয়ে প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বালেশ্বরের এক কলেজে অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ তুলে এক ছাত্রী আত্মহত্যা করেন। এবার সেই ধারাবাহিকতায় নয়ডায় ঘটল মর্মান্তিক পরিণতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.