খেলাধুলা

বিদেশীদের উপর আর ভরসা নয়, ব্লু টাইগার্সদের কোচের দৌড়ে এগিয়ে খালিদ জামিল*

ভারতীয় ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে শিগগিরই। মানোলো মার্কেজ় সরে যাওয়ার পর থেকেই জাতীয় দলের কোচের পদ শূন্য। এবার সেই শূন্যতা পূরণ হতে চলেছে ১ অগস্ট। দিল্লিতে ফেডারেশনের টেকনিক্যাল কমিটির বৈঠকের পরেই ঘোষণা করা হবে ভারতের নতুন কোচের নাম। চূড়ান্ত তালিকায় রয়েছেন তিনজন—খালিদ জামিল, স্টিফেন কনস্টানটাইন ও স্টেফান তারকোভিচ। তবে দৌড়ে অনেকটাই এগিয়ে দেশের ছেলে জামিল।

ফেডারেশন সূত্রে জানা যাচ্ছে, আর্থিক সঙ্কটের কারণে বিদেশি কোচ নিয়োগের পথে হাঁটতে চাইছে না কর্তৃপক্ষ। উপরন্তু, জাতীয় দলের জন্য দেশীয় কোচের প্রয়োজনীয়তা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। সেই দৃষ্টিকোণ থেকেই খালিদ জামিলকে এগিয়ে রাখা হচ্ছে। দীর্ঘ কোচিং জীবনে তিনি নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি-র মতো আইএসএল দল পরিচালনা করেছেন। আইজল এফসি-কে আই লিগ জেতানোর পর তিনি হয়ে উঠেছিলেন দেশের প্রথম সারির কোচদের একজন।

ভারতের ফুটবলারদের সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা এবং অভিজ্ঞতা থাকায়, সঠিক কৌশল প্রয়োগে তিনি সফল হবেন বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

সেপ্টেম্বরে এশিয়ান কাপের বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ভারতের। তাই সময় নষ্ট না করে দ্রুত কোচ নিয়োগ করতে চায় ফেডারেশন, যাতে প্রস্তুতিতে কোনও ঘাটতি না থাকে। এখন অপেক্ষা ১ অগস্টের—ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কোন হাতে উঠছে, উত্তর মিলবে সেদিনই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.