রাজ্য

নারীশিক্ষার ঐতিহ্য বেথুল কলেজিয়েট স্কুলকে ‘বঙ্গরত্ন’ সম্মান প্রদান মুখ্যমন্ত্রীর

ইতিহাস এখানে ছড়িয়ে আছে, সর্বত্র। এই স্কুল থেকেই আরম্ভ হয় নারীশিক্ষা। রাজা দক্ষিণরঞ্জন মুখোপাধ‌্যায়ের বৈঠকখানা হয়ে হেদুয়ার পশ্চিমপাড়ে গিয়ে ক‌্যাল‌কাটা ওমেনস স্কুল হয়েছে বেথুন কলেজিয়েট স্কুল। স্কুলটির প্রথম সম্পাদক ঈশ্বরচন্দ্র বিদ‌্যাসাগর কন‌্যাও শিক্ষা নেন এরই শিক্ষালয় থেকে।পাশাপাশি, উক্ত স্কুল ক‌্যাম্পাসই দেশের প্রথম স্নাতক তথা মহিলা ডাক্তার কাদম্বিনী বসু গঙ্গোপাধ‌্যায়কে উপহার দিয়েছে।

 

উল্লেখ্য, স্কুলের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে নেতাজি ইনডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা শবরী ভট্টাচার্যের হাতে বঙ্গরত্ন পুরস্কার তুলে দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা-সহ শিক্ষাসচিব মণীশ জৈন, কলকাতার নগরপাল বিনীত গোয়েল প্রমুখ।

 

মুখ্যমন্ত্রীর উবাচ, ‘শিক্ষার ব্যাপ্তি না ঘটলে কোনও সমাজের অগ্রগতি হতে পারে না। আর মেয়েরা শিক্ষিত না হলে কখনও কোনও সমাজের ভাল হতে পারে না। মহিলা ক্ষমতায়নের বিষয়ে এখন অনেক আলোচনা হয়। কিন্তু ১৭৫ বছর আগে এমন আলোচনা করাও একটি বিষয়ের মধ্যে পড়ত। আর তখন নারীশিক্ষার বিষয়ে পথ দেখিয়েছিল এই বেথুন স্কুল।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.