কলকাতা

ফাটল ধরা থামে বিপত্তি, বন্ধ নিউ গড়িয়া মেট্রো স্টেশন, বছরের বেশি সময় লাগতে পারে সংস্কারে

নিউ গড়িয়া মেট্রো স্টেশনে একের পর এক থামে ফাটল ধরা এবং স্টেশনের বিভিন্ন অংশ বসে যাওয়ায় বন্ধ করা হল পরিষেবা। দক্ষিণেশ্বরগামী আপ প্ল্যাটফর্মের বেশ কয়েকটি পিলারে গভীর ফাটলের পাশাপাশি হেলে পড়ার মতো ঘটনাও ঘটেছে বলে জানা গিয়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ২৮ জুলাই দুপুর থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় নিউ গড়িয়া স্টেশন।

এই মুহূর্তে মেট্রো চলছে কেবল ব্রিজি থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। শিয়ালদহ দক্ষিণ শাখার বহু যাত্রী এই স্টেশন ব্যবহার করতেন তাই পরিষেবা বন্ধ হওয়ায় অসুবিধার মুখে পড়েছেন হাজার হাজার মানুষ। সূত্র অনুযায়ী, বৃষ্টি-জনিত কারণে প্ল্যাটফর্মের চারটি পিলারে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠামো। স্টেশনের অন্য অংশেও ধসের মতো পরিস্থিতি তৈরি হওয়ায়, রক্ষণাবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্তত এক বছর ধরে বন্ধ থাকবে স্টেশনটি।

২০১০ সালের মহালয়ার দিন যাত্রা শুরু করা এই স্টেশন মাত্র ১৫ বছরের মধ্যে এতটা ভগ্নদশায় পৌঁছেছে এই ঘটনায় উঠছে নির্মাণমান ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন। যেখানে বহু মেট্রো স্টেশন চার দশক ধরে চালু রয়েছে তবু স্থিতিশীল, সেখানে এত দ্রুত নিউ গড়িয়ার পরিকাঠামোয় চিড় ধরা কি নির্মাণের সময় ত্রুটির ফল?

এই পরিস্থিতিতে গ্রুপ সি ও ডি কর্মীদের অস্থায়ীভাবে অন্য স্টেশনে বদলি করা হয়েছে। ফাটল মেরামত এবং সংস্কার কাজ শুরু করতে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছে মেট্রো কর্তৃপক্ষ। পুরো স্টেশনটিই পুনর্গঠনের আওতায় আনা হবে বলে ইঙ্গিত মিলেছে সংশ্লিষ্ট দফতর থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.