নিজস্ব সংবাদদাতা : সোমবার জলপাইগুড়ি স্থিত ভারতীয় চা পর্ষদের কার্যালয়ে মূখে কালো কাপড় বেধে এক মৌন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । যার মধ্যে দিয়ে কাচা চা পাতার দাম বৃদ্ধির দাবী জানিয়ে স্বারকলিপি প্রদান করে জেলার ক্ষুদ্র চা চাষীদের সংগঠন। এই প্রসঙ্গে ক্ষুদ্র চা চাষীদের সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন, দীর্ঘ তিন মাস থেকে আমরা কঠিন সংকটের মধ্যে দিয়ে চলেছি অথচ টি বোর্ড যেন কুম্ভকর্ণ, ঘুমিয়ে আছে।দ্রুত কাচা চা পাতার দাম বৃদ্ধির ব্যাবস্থা গ্রহণ না করলে আমরা এই অফিসে অনশন শুরু করবো।
অপরদিকে ক্ষুদ্র চা চাষীদের আন্দোলন প্রসঙ্গে ভারতীয় চা পর্ষদের অ্যাসিসটেন্ট ডিরেক্টর সর্বরী চৌধুরী গুয়াইন বলেন, ওনাদের দাবী গুলোর বেশির ভাগই পলিসি ডিসিশনের বিষয় আমরা এই অফিস থেকে ওনাদের বক্তব্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবশ্যই তুলে ধরবো।







