রাজনীতি

রক্তাক্ত রাজনীতির ছায়া অন্ধ্রে! পেট্রোল বোমা ও আগুনের লেলিহান শিখায় পুড়ল বিরোধী নেতাদের কনভয়

শাসকদল টিডিপি (TDP)-র সমর্থকদের বিরুদ্ধে দলের শীর্ষ নেতাদের বাড়ি ও গাড়িবহরে হামলার অভিযোগ ঘিরে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশে। ওয়াইএসআরসিপি (YSRCP)-র দাবি, তাদিপাত্রিতে প্রাক্তন বিধায়ক কেথিরেড্ডি পেদ্দারড্ডির বাড়িতে পেট্রোল বোমা ছুড়ে কনভয়ের গাড়ি ও জেনারেটরে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তাঁকে হত্যার চেষ্টা চলে।
অন্যদিকে, ওয়াইএসআর কাডাপা জেলার সিমহাদ্রিপুরমে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাংসদ ওয়াই এস অবিনাশ রেড্ডির গাড়িবহরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। টিডিপি এমএলসি রবির সমর্থকরা পাথর, লাঠি ও পেট্রোল বোমা নিয়ে সাংসদকে হত্যার উদ্দেশ্যে এই আক্রমণ চালায় বলে দাবি করেছে ওয়াইএসআরসিপি।
দলের জাতীয় মুখপাত্র মাহবুব শরিফ এই ঘটনাকে গণতন্ত্রের ওপর আঘাত বলে অভিহিত করেছেন। পুলিশ ও নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, জোট সরকারের মদতেই নির্বাচনী প্রক্রিয়ায় এই সন্ত্রাস চালানো হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত ১ নভেম্বর পুরসভা নির্বাচনের সময়ও টিডিপি-র বিরুদ্ধে বুথ দখল ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছিল দলটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.