কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচনে উত্তেজনা কোলাঘাটে,বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।
আজ কন্টাই কো-অপারেটিভ
ব্যাংকের নির্বাচন সকাল ৯ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত ।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, সকাল থেকেই বুথ জাম করে ফেলে তৃণমূলের কর্মী সমর্থকেরা, পাশাপাশি বিরোধীপক্ষের ভোটারদের স্লিপ ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ । এরই প্রতিবাদ করায়, তৃণমূল নেতৃত্ব অসীম মাজীর নেতৃত্বে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে, জানান বিজেপি নেতা সাদ্দাম হোসেন।







