বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও ঐন্দ্রিলা সেন। দুজনেই ছোট পর্দার মাধ্যমে চলচিত্র জগতে জনপ্রিয়তা পেয়েছেন। ফের তারা ফিরছেন ছোট পর্দায়। তবে কোন ভূমিকায় ধরা দেবেন এই দুই তারকা?
এর আগেই শেষবারের মতো ছোটপর্দায় এই দুই তারকাকে দেখা গিয়েছিল স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’তে। এরপর সেভাবে আর দুজনকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। তবে দুজনেই সেই খুব ভালো বন্ধু সেই প্রমাণ বারংবার দেখা গিয়েছে। জি বাংলার এক সময় কার জনপ্রিয় ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’ থেকেই এই দুই অভিনেতা অভিনেত্রীর বন্ধুত্বের সূত্রপাত হয়। তবে এবার কি ফের এই দুই টলি তারকাকে একসঙ্গে পাবে দর্শক?
ঐন্দ্রিলা সেন একের পর এক অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে সিনেমা করছেন। অন্যদিকে বিক্রম চট্টোপাধ্যায় কখনো বড় পর্দায় আবার কখনো বেবসিডিসের মাধ্যমে পর্দা কাঁপাচ্ছেন। এর মাঝে তবে তাকে ছোট পর্দায় দেখা গিয়েছে। জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ডান্স বাংলা ড্যান্সে অভিনেতা অংকুশ এর সঙ্গে সঞ্চালনায় দেখা গিয়েছিল বিক্রমকে। এবার ফের তাকে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। তবে এবার অঙ্কুশের সঙ্গে না তিনি এবার সঞ্চালনা করবেন তার পুরনো বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে। জি বাংলা সিনেমায় আসতে চলেছে নতুন রিয়্যালিটি শো ‘দশ দিনে দশ লাখ’। সেখানেই দুজনে মিলে জুটি বেঁধে সঞ্চালনা করবেন। যেখানে উঠে আসবে একের পর ধারাবাহিকের নিত্য নতুন গল্প। এবার দেখার এই রিয়্যালিটি শো কতটা মানুষের মন জয় করতে পারে।







