রবীন্দ্রপ্রেমী বাঙালিদের কাছে সুখবর। বিশ্বকবির জন্মদিনের পরদিনেই সুখবর এলো ইউনেস্কো থেকে। তাঁর নিজের হাতে তৈরি প্রতিষ্ঠান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করল ইউনেস্কো। সাধারনত কোন স্মৃতিস্তম্ভকে হেরিটেজ তকমা দেওয়া হয়। কিন্তু বিশ্বে এই প্রথম কোনও লিভিং বিশ্ববিদ্যালয় এই তকমা পেল। যা নজীর বিহীন ও সর্বপ্রথম।আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আজ এই খবর বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানিয়েছেন। বিশ্বভারতীর ইতিহাসে অন্যতম এক স্মরণীয় ঘটনা। ১৯২২ সালে বিশ্বভারতী শিল্প, ভাষা, মানবিক, সঙ্গীত অন্বেষণের সঙ্গে সংস্কৃতির কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। এখানে হিন্দি শেখার প্রতিষ্ঠান হিন্দি ভবন, চিনা ভবন, বিদ্যা ভবন, কলা ভবন ও সঙ্গীত ভবন রয়েছে। ২০১০ সালে কবিগুরুর ১৫০তম জন্মবার্ষিকীতে শান্তিনিকেতনকে হেরিটেজ সাইট ঘোষণার আবেদন করেছিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।বিশ্বভারতীর আনাচে কানাচে জড়িয়ে আছে বিশ্বকবির স্মৃতি। বদ্ধ ঘরে নয়, মুক্ত প্রাঙ্গনে ছাত্র ছাত্রীর শিক্ষাদানই পছন্দ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। সুখবর শুনেই উচ্ছ্বসিত শান্তিনিকেতনের অধ্যাপক থেকে পড়ুয়ারা।
Read Next
November 24, 2026
সাতসকালে কেঁপে উঠল উত্তরবঙ্গ! নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
November 24, 2026
দুই দশক পর সিঙ্গুরে শিল্পায়নের জোয়ার, ট্রাক কারখানা গড়ছে অশোক লেল্যান্ড
November 23, 2026
তিন মাসের অপেক্ষা শেষ! জানুয়ারি থেকেই প্রতি মাসে বিদ্যুতের বিল, WBSEDCL গ্রাহকদের বড় ঘোষণা শুভেন্দুর
November 23, 2026
‘ভরসা’ প্রকল্পে বড় শর্ত! এক পরিবারে সর্বোচ্চ দু’জন পাবেন ভাতা, কারা বাদ পড়বেন?
November 23, 2026
আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, ইংরেজিতেও লেখা হবে ‘পশ্চিমবঙ্গ’! নাম নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার
November 23, 2026







