২০২৩ সালের সেপ্টেম্বরে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা ও বলিউডের উচ্চ সারির অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের প্রায় ছ’মাস পরে তাদের একসাথে এক অনুষ্ঠানে দেখা যায়, যেখানে পরিণীতিকে কালো ঢিলেঢালা পোশাকে দেখাযায়। এবং সেই পোশাক দেখে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার কথা ভাবেন সকলে। সেই বিষয়ে পরিণীতি মজার ছলে জবাব দেন, “কাফতান পোশাক মানেই অন্তঃসত্ত্বা, ঢিলেঢালা শার্ট মানেই অন্তঃসত্ত্বা, স্বাচ্ছন্দ্যের পোশাক মানেই অন্তঃসত্ত্বা!” কিন্তু এখন দু বছর পর সুখবর দিতে পারেন এমনটাই জানালেন পরিণীতি।
সম্প্রতি বিখ্যাত কপিল শর্মা আয়োজিত ‘ দি কপিল শর্মা শো’এর টি নম্বর সিজনের একটি এপিসোডে স্বামীর রাঘবের সঙ্গে উপস্থিত ছিলেন পরিণীতি। পরিণীতি জানান রাঘব খুবই পত্নীনিষ্ঠ। প্রায় দেড় বছর ধরে পরিণীতির মা হওয়ার কথা শোনা গিয়েছিল। এই বিষয়ে তিনি সেই শোতে “আপনাদের খুব শীঘ্রই সুখবর দেব।”এবং রাঘবও এই সিদ্ধান্তে খুব খুশী।







