ফের বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার । বিষ্ণুপুর থানার , রাধানগর গ্রাম পঞ্চায়েতের বনকাটি গ্রামের ঘটনা । জানা গিয়েছে মৃত বৃদ্ধার নাম শেফালি বাউল ।
জানা গিয়েছে , অন্যান্য দিনের মতোই , এদিন নিজের ঘরে রান্না বান্না করছিলেন শেফালি বাউল । হঠাৎই তখন , তার রান্নাঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় গুরুতর ভাবে আহত হন বৃদ্ধা । স্থানীয়দের তৎপরতায় , তড়িঘড়ি ধ্বংসস্তূপ সরিয়ে , বৃদ্ধাকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, রবিবারই বাঁকুড়ায়ও দেখা যায় একই ঘটনা। মাটির বাড়ি ধসে মৃত্যু হয় তিন বছরের শিশুর। নিজের বাড়ির উঠোনে খেলা করছিল শিশুটি। সেইসময় একটি দেওয়াল তার ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।







