রাজ্য

প্রয়াগের জমির নিশানায় সৌরভ। জনস্বার্থ মামলা আমানতকারীর

পশ্চিম মেদিনীপুরের গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড সংলগ্ন এলাকায়, ৩৫০ একর জমি ১ টাকায় রাজ্য সরকারের শিল্প উন্নয়ন নিগম, লিজ দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় কে।
ডুকিতে অবস্থিত প্রয়াগ ফ্লিম সিটির অব্যবহৃত জমির মধ্যে ৩৫০ একর জমি সৌরভের কোম্পানিকে হস্তান্তর করেছে শিল্প উন্নয়ন নিগম। । এক টাকায় লিজ দেওয়া হয়েছে বলে জানা যায় ।এই নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন আমানতকারীরা।
জানা যায় জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্ত, তাদের ব্রেঞ্চে খুব শীঘ্রই এই জনস্বার্থ মামলার শুনানি হবে।।
প্রসঙ্গত উল্লেখ্য ২০০৮ সালে চন্দ্রকোনার ডুকি ফিল্মসিটি তৈরির জন্য ,রাজ্য সরকার ৭৫০ একর জমিয়ে দিয়েছিলেন। ২০১২ সালে এই ফিল্মসিটির উদ্বোধন করেছিলেন শাহরুখ খান। তার পরবর্তীকালে চিটফান্ড কেলেঙ্কারি মামলায় নাম জড়ায় ফিল্মসিটি সংস্থার।
আমানতকারীদের জমানো ২৭০০ কোটি টাকা ফিল্ম সিটির জন্য ব্যবহার করা হয়েছিল বলে তারা জানান।
অবসরপ্রাপ্ত বিচারপতি এসপি তালুকদারের নেতৃত্বে, চিটফান্ড কেলেঙ্কারির সময় একটি কমিটি তৈরি করা হয়েছিল। তারপর আমানতকারীদের টাকা ফেরানোর উদ্দেশ্যে রাজ্য প্রয়াগ গোষ্ঠীর সম্পত্তি ও বাজেয়াপ্ত করা হয়।সম্পত্তির বাজেয়াপ্ত হওয়ার তালিকায় ছিল চন্দ্রকোনার ৭৫০ একর জমি।
আমানতকারীদের দাবি, এখনো পর্যন্ত সেই টাকা অনেকে ফেরত পায়নি তাই আবার জনস্বার্থ মামলা করেছি আমরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.