রাজ্য

চাকরির বিরাট দরজা খুলে গেল বাংলায়! হাজার হাজার নিয়োগের ঘোষনা খোদ মন্ত্রীর!

ফের একবার রাজ্যে বিরাট কর্মসংস্থান তৈরির বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই হাজার হাজার নিয়োগের এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

তিনি জানিয়েছেন, এই বিজ্ঞপ্তির কাজ শেষ হলেই দ্রুত নিয়োগ প্রক্রিয়াও শুরু করে দেওয়া হবে। তবে এই নিয়োগ গোটা রাজ্যেই হচ্ছে না। উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি বাদ দিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

ইতিমধ্যেই রাজ্যে আরও বেশি কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নানাবিধ প্রকল্প হাতে নিয়েছে সরকার। একদিকে যেমন বেসরকারি শিল্পপতিদের শিল্প স্থাপনে আহ্বান জানানো হচ্ছে, ঠিক তেমনই রাজ্যে চালু শিল্পগুলিতে আরও বেশি কর্মসংস্থানের লক্ষ্যে প্রতিনিয়ত আলোচনা চলছে শিল্পপতিদের সঙ্গে। এবার গ্রামীণ এলাকায় কর্মসংস্থান তৈরিতে আরও বেশি নজর দিতে নয়া তৎপরতা নিল রাজ্য সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.