রাজ্য

রেশন দুর্নীতির টাকায় দিঘায় বিলাসবহুল হোটেল! একে একে ফাঁস হচ্ছে মুকুলের কীর্তি!

রেশন দুর্নীতিতে ধৃত দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান ও তার দাদা আলিফ নূর রহমান ওরফে মুকুলের ক্ষেত্রেও চাঞ্চল্যকর তথ্য ED-র হাতে। এবার নিউ দিঘায় আনিসুরের দাদা আলিফ নূর ওরফে মুকুল রহমানের বিলাসবহুল হোটেলের খোঁজ মিলল। রাজ প্রাসাদের ন্যায় ওই হোটেলের সূচনায় টলিউডের এক বিখ্যাত অভিনেতা এসেছিলেন বলে জানা গিয়েছে।

বাংলার রেশন দুর্নীতির ধাপে ধাপে নতুন রহস্য। ইতিমধ্যেই রেশন দুর্নীতির টাকার সঙ্গে বিদেশের যোগ পেয়েছে ED। রেশন দুর্নীতির টাকায় দুবাইয়ে সম্পত্তি কেনা হয়েছে বলেও দাবি তদন্তকারীদের। দুর্নীতি কাণ্ডে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে ইডি গ্রেফতার করেছে দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান ও তার দাদা আলিফ নূর রহমান।

এবার আলিফ নূর রহমান ওরফে মুকুলের বিলাসবহুল হোটেলের খোঁজ মিলল নিউ দিঘায়। তদন্তকারীদের দাবি, মুকুলের সঙ্গে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ যোগ ছিল। তবে কি দুর্নীতির বিপুল পরিমাণ কালো টাকা সাদা করতেই নিউ দিঘায় বিলাসবহুল হোটেল? এই প্রশ্ন ক্রমশ গাঢ় হচ্ছে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই নিউ দিঘার ওই হোটেলের সামনে সংবাদমাধ্যমের ভিড় বাড়তে থাকে। যদিও হোটেলের কোনও কর্মী প্রসঙ্গটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.