আবহাওয়ারাজ্য

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উত্তর ও দক্ষিণ বঙ্গের অতি ভারী বৃষ্টির পূর্ভাবস

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে চলছে ভারি থেকে অতি ভারী বৃষ্টি। এরইমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃদ্ধি হবে বৃষ্টির পরিমাণ।

১লা অগাস্ট দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিতভাবে চলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বয়েছে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। ফের উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে ঘূর্ণাবর্তের উচ্চতা ৭.৩ কিলোমিটার। মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর থেকে রোহতক, রাঁচি হয়ে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার পর্যন্ত সক্রিয় হয়েছে। যার ফলে ২রা অগাস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃদ্ধি হবে বৃষ্টির পরিমাণ। যার ফলে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও হুগলি জেলায়।

৩রা অগাস্ট অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে। তবে ৩ রা থেকে ৬ই অগাস্ট পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত চলবে। পাশাপশি ২রা আগস্ট প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মাটিতে। ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এমনকি উত্তরের জেলাগুলিতে রবিবার ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।শনিবার থেকে সোমবার পর্যন্ত কিছুটা বৃষ্টি বাড়লেও, মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বেশকিছুটা কমবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.