রাজ্য

বঙ্গ সফরে রাষ্ট্রপতি, দক্ষিণেশ্বরে আরাধনায় অংশ নেবেন দু’দিনের যাত্রায়

দু’দিনের রাজ্য সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৩০ ও ৩১ জুলাইয়ের এই সফর ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি এবং কড়া নিরাপত্তার বন্দোবস্ত। সূত্রের খবর, ৩০ জুলাই ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। সেখান থেকে বায়ুসেনার MI-17 কপ্টারে রওনা দেবেন কল্যাণীর বিএসএফ হেলিপ্যাডে।

কল্যাণীতে বিএসএফ অফিসার্স মেসে মধ্যাহ্নভোজ সারার পর, রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন কল্যাণী এইমস-এর সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে। অনুষ্ঠান শেষে বিকেলে ফের কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সেখান থেকে সড়কপথে যাবেন দক্ষিণেশ্বর কালীমন্দিরে, যেখানে পুজো দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।

সন্ধ্যার পরে রাজভবনে ফিরবেন রাষ্ট্রপতি এবং সেখানেই রাতযাপন করবেন। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ৩১ জুলাই সকালে কয়েকজনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এরপর সকাল ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি বায়ুসেনার বিশেষ বিমানে।

রাষ্ট্রপতির সফর ঘিরে রাজ্য পুলিশ ও ভারতীয় বায়ুসেনা যৌথভাবে কড়া নিরাপত্তা ব্যবস্থায় কাজ করছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.