জেলা

ডেবরায় তৃনমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে মন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন হবে জানালেন ডেবরার সভাপতি প্রদীপ কর

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

গোষ্ঠীদ্বন্দে জেরবার ছিল ডেবরার তৃনমূল কংগ্রেস। সমস্ত নেতৃত্বকে নিয়ে সমন্বয়ের নির্দেশ দিয়ে ডেবরা ব্লক তৃনমূল কংগ্রেসের সদ্য সভাপতি হয়েছেন প্রদীপ কর। ছাত্রনেতৃত্ব থেকে যুব নেতৃত্ব, কলেজ পরিচালন সমিতির সভাপতি, ডেবরা পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ্য বিভিন্ন দায়িত্ব সফলতার সঙ্গে পালন করার পর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি পদে আসায় খুশি ডেবরার মানুষ। ডেবরার তৃনমূল কংগ্রেসের সাধারন কর্মীরা বলছেন এতদিনে ডেবরা একজন যোগ্য সভাপতিকে পেয়েছে।

সভাপতি হওয়ার পর তিনি গতকাল বিজয়া সম্মিলনী কর্মসূচী করেন। এই বিজয়া সম্মিলনী তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ও উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো।
বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ন মন্ত্রী মানস রঞ্জন ভুঁঞ্যা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষা সেলিমা খাতুন, ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর সহ একাধিক জেলা ও ব্লক নেতৃত্ব।

এদিন বিজয়া সম্মিলনীতে মন্ত্রী মানস রঞ্জন ভুঁঞ্যা ডেবরা ব্লকে স্থায়ী পার্টি অফিস না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। আগামী ১মাসের মধ্যে পার্টি অফিস করার নির্দেশ দেন।
এ প্রসঙ্গে ডেবরা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর জানান মন্ত্রী আমাদের অভিভাবক, তিনি যে নির্দেশ দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করবো। দলীয় অফিস গড়তে প্রয়োজনে দলীয় কর্মী সমর্থকদের কাছে ভিক্ষা করে আগামী ১মাসের মধ্যেই এই দলীয় অফিস করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.