বিনোদন

শহীদদের শ্রদ্ধায় সামাজিক বার্তা, বিশেষ উদ্যোগে ‘রক্তবীজ ২’-এর টিম

সারাবছর আপামর বাঙালি অপেক্ষায় থাকে এই শারদ উৎসবের আনন্দে মেতে উঠতে। এমনকি মানুষকে আনন্দ দিতে বড় পর্দায় মুক্তি পায় বহু নতুন সিনেমা। তার মধ্যে অন্যতম হলো ‘রক্তবীজ ২’ তাই উৎসবের মরশুম আসতেই সেই আনন্দ চেটেপুটে উপভোগ করতে সকলেই তৈরি থাকে। তবে গত ২২ শে এপ্রিলের পর অনেকের জীবন অন্ধকারে আচ্ছন্ন হয়েছে। এবার তাদের জন্যই নয়া উদ্যোগ নিল উইন্ডোজ প্রযোজনা সংস্থা।

রক্তবিজ সিনেমা এর আগেই মানুষের মনে জায়গা করে নিয়েছে। তাই সকলের অপেক্ষা ছিল এই সিনেমার সিক্যুয়েল দেখার জন্য। অবশেষে দর্শকমহলের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তবে এই সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছে উইন্ডোজ। তারা ফের প্রমাণ করলো সিনেমা মানেই শুধুমাত্র বিনোদন নয়। চলচ্চিত্রের মাধ্যমে থাকে অনেক সামাজিক দায়িত্ববোধ। এবার ফের সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে এলো উইন্ডোজ। বলাই যাই পেহেলগাওয়ে শহীদদের স্মরণে এক অনন্য উদ্যোগ নিল গোটা ‘রক্তবীজ ২’-এর টিম। এবার এই সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে আমন্ত্রণ জানানো হলো পেহেলগাও য়ে নৃশংস জঙ্গি হামলায় নিহত পরিবারের সদস্যদের।

মা দুর্গার আগমনের আনন্দের সুরের সঙ্গে বিষাদের সুর মিশে গিয়েছে পেহেলগাওয়ে নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারানো বিতান অধিকারী ও সমীর গুহের পরিবারে। তাই এবার সেই পরিবার গুলিকে শ্রদ্ধা জানাতে এই অনন্য উদ্যোগ নিল ‘রক্তবীজ ২’-এর টিম। এবার এই টিমের আমন্ত্রণে সাড়া দিয়েছে নিহত পরিবারের সদস্যরা। তাই আগামী ২০ শে সেপ্টেম্বরের এই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন বিতান অধিকারী সহধর্মিনী সোহিনী অধিকারী ও সমীর গুহের সহধর্মিনী শবরী গুহ। এবার পূজোয় বক্স অফিসের টক্কর দিতে একেবারে কোমর বেঁধে তৈরি হয়ে গিয়েছে, ‘রক্তবীজ ২’ তা বলাই বাহুল্য। তবে সবকিছুর মধ্যেই তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.