আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। ওইদিন উত্তর প্রদেশ সহ গোটা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হতে পারে কি? নানা জল্পনা উঠে আসছে এই নিয়ে। যোগী সরকারের কাছে এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করার জন্য আর্জি জানিয়েছেন রাজ্যবাসী। কিন্তু, এখনও সরকারের পক্ষ থেকে কোনওরকম বিবৃতি জারি হয়নি।
২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। সেই উপলক্ষে ওইদিন সমগ্র দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণার সম্ভাবনা রয়েছে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে উত্তর প্রদেশ, গোয়া, ছত্রিশগড়-সহ বিজেপি শাসিত একাধিক রাজ্য সরকারের পক্ষ থেকে ২২ জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেদিন ‘ড্রাই ডে’-ও ঘোষণা করেছেন। বিজেপি শাসিত অনেক রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে ওইদিন জাতীয় ছুটি ঘোষণা করার আবেদনও জানানো হয়েছে। যদিও কেন্দ্রের তরফ থেকে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যে ২২ জানুয়ারি যেদিন রাম মন্দিরের উদ্বোধন সেদিন জাতীয় ছুটি দেওয়া হবে কিনা। তার মধ্যেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি গোটা দেশে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ছুটি দেবে কেন্দ্র সরকার? ওয়াকিবহাল মহলের দাবি, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে সরকারের অন্দরে।







