কলকাতারাজ্য

একবছর হতে চলেছে অভয়া কান্ডের ! এখন কেমন আছেন অভয়ার বিশেষ বন্ধু ?

আর জি কর কান্ড, তোলপাড় করেছিল গোটা বিশ্বকে । অভয়া কান্ডে গর্জে উঠে পুরো দেশ । ৯ আগষ্ট পূর্ণ হতে চলেছে , সেই নক্কারজনক কান্ডের । বিচার, আইন-আদালত, বহু প্রশ্নের মাঝেই ফিরে আসছে সেই নৃশংস স্মৃতি । বহু আন্দোলন , বহু প্রতিবাদের পর , অনেক মানুষই ফিরে গিয়েছেন স্বাভাবিক জীবনে , অনেকেই এখনও সঠিক বিচারের অপেক্ষায় আছেন । কিন্তু সেই মানুষটা কেমন আছেন ? যাকে মন দিয়েছিলেন অভয়া! কি চলছে তার জীবনে ? এখনও পুরোনো স্মৃতি আঁকড়ে ধরেই পরে আছেন ? নাকি ফিরেছেন স্বাভাবিক জীবনে? সম্প্রতি , পেশায় চিকিৎসক সেই যুবকের সাথে যোগাযোগ করেছিল , বাংলার প্রথম সারির এক সংবাদ মাধ্যম।

সেই সংবাদ মাধ্যমকে নির্যাতিতার বন্ধু জানান , “ভালো তো নেই। তবে চেষ্টা করছি স্বাভাবিক জীবনে ফেরার। আবারও রোগী দেখা শুরু করেছি। হাসপাতালে কাজ করছি। নতুন করে কাজ শুরু করেছি এইটুকুই।” স্বাভাবিক জীবনে কি পুরোপুরি ফিরেছেন তিনি ? তিনি জানান , “গত ৭-৮ মাস অবসাদে ভুগেছি। চিকিৎসা চলেছে। চেষ্টা করছি একটু ঠিক থাকার!”

অভয়ার বাবা মায়ের সঙ্গে তার যোগাযোগ রয়েছে কিনা , সে বিষয়ে তিনি ওই সংবাদমাধ্যমকে বলেন , “যোগাযোগ রয়েছে কাকু-কাকিমার সঙ্গে। তাঁদের জিজ্ঞাসা করলেও জানতে পারবেন। আপনারা তো আমাকে এতদিন কল করেননি, তাই জানতে পারেননি।”

পাশাপাশি তিনি স্পষ্টভাবেই জানিয়ে দেন , “নতুন সম্পর্ক বা বিয়ের কথা এখানে আসছেই না। আমি কাজ করছি আবার, এটাই। পুরনো কথা মনে করলেই অসুস্থ লাগে। যা লেখার লিখুন, আমি রোগী দেখছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.