সাউথ পার্ক স্ট্রিট সমাধিক্ষেত্রর ইতিহাস সবার কাছে আনার জন্য এক অভিনব পদক্ষেপ নিয়েছে ক্রিশ্চান বেরিয়াল বোর্ড। তারা এখানে শুরু করতে চলেছে আলো এবং ধোনির শো। শুধুমাত্র এখানেই নয় মল্লিকবাজার সমাধিক্ষেত্র এবং মল্লিকবাজার সমাধিক্ষেত্রের গ্যাস চুল্লির ইতিহাস সবার সামনে আনতে তথ্যচিত্রের প্রদর্শনীরও ব্যবস্থা করা হবে। ক্রিশ্চান বেরিয়াল বোর্ডের সদস্য রণজয় বসু জানান, “এই জায়গাগুলো দেশি-বিদেশি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠবে এবং এখানকার রক্ষণাবেক্ষণ করা হবে ঠিকমতো।
১৭৬৭ সালে সাউথ পার্ক স্ট্রিট সমাধি ক্ষেত্রটিকে শুরু করা হয়েছিল। সেখানে রয়েছে প্রায়১৬০০-র মতো সমাধি। প্রায় দু’শতক আগে থেকেই এখানে সমাধি দেওয়ার কাজ বন্ধ আছে। কলকাতার অন্যতম বৃহত্ এই সমাধিক্ষেত্রে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা এটি কলকাতার অন্যতম একটি সমাধি ক্ষেত্র যেখানে আছে উইলিয়াম জোনস, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়োর মতো বহু বিশিষ্ট মানুষদের সমাধি। রণজয় আরো জানান,”এই সমাধিক্ষেত্রের প্রত্যেকটি সমাজের মধ্যেই রয়েছে আলাদা আলাদা ইতিহাস। এই সমাধিক্ষেত্র নিয়ে ছড়িয়ে আছে নানান ধরনের গল্প। এখানকার ইতিহাস আলো আর শব্দের মধ্যে বর্ণনা করা গেলে সেটি খুবই আকর্ষণীয় হয়ে উঠবে। সবাই এর সমাধিস্থলে ইতিহাসের কথা জানতে আগ্রহী হবে। ক্রিশ্চান বেরিয়াল বোর্ডের সদস্যরা মনে করেন, দিন যাওয়ার সঙ্গে সঙ্গে এই সমাধিস্থলের রক্ষণাবেক্ষণ খুব দুষ্কর হয়ে উঠছে। এখানে থাকা বড় বড় গাছের শিকড়গুলি মাটির ভিতর থেকে সমাধির কংক্রিট ফাটিয়ে নষ্ট করে দিচ্ছে। যখন ঝড় হয় গাছ পড়ে যায়। এখানে শো চালু হলে তার থেকে যা আসবে তা দিয়ে সমাধিস্থল ভালো মতো রক্ষণাবেক্ষণ করা যাবে।
সাউথ পার্ক স্ট্রিট সমাধিক্ষেত্রের থেকে একটু দূরে রয়েছে মল্লিকবাজার সমাধিক্ষেত্র। সেখানে আছে বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত, জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন-সহ আরো বিশিষ্ট মানুষদের সমাধি। মল্লিকবাজার সমাধিক্ষেত্রের ঠিক পিছনে আছে শব দাহ করার জন্য গ্যাস চুল্লি। এই গ্যাসচুল্লি এখন আর ব্যবহার করা হয় না। কলকাতা বিশেষজ্ঞরা জানান, ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতার মল্লিকবাজারের ক্রিশ্চান কবরস্থানের ঠিক পিছনে গ্যাস চুল্লি বসানোর তোড়জোড় শুরু হয়। এখানেই জগদীশচন্দ্র বসু, সুখলতা রাও, নেলি সেনগুপ্তের বহু বিশিষ্ট মানুষদের শেষকৃত্য হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এসেছিলেন এখানে জগদীশচন্দ্র বসুর শেষকৃত্যে। বিংশ শতকের সত্তরের দশকের শেষে দিকে গ্যাসের যোগান না থাকায় এই চুল্লিটি বন্ধ হয়ে যায়। সেই গ্যাস চুল্লি এবং তার সংলগ্ন এলাকা এখন রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে।







