এযেন একেবারে ভৌতিক কাণ্ড। আর তাই নিয়ে পরেছে শোরগোল। বাড়ির মধ্যে যখন তখন জলে উঠছে আগুন, শুধুমাত্র বাড়িতে আগুন না বাড়ির সদস্যদের গায়েও লেগে যাচ্ছে যখন তখন আগুন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা এলাকায়।
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার উত্তর গোবিন্দনগর এলাকার দোলুইদের বাড়ি। সে বাড়িতে থাকেন নিরঞ্জন দোলুই ও তার ছোট ভাই নিশীথ দোলুই নামে দুই ভাই। অভিযোগ বাড়ির ভিতরে যেখানে সেখানে হটাৎ করেই জলে উঠছে আগুন। শুধু বাড়িতে নয় বাড়ির সদস্যদের জামাকাপড়েও লেগে যাচ্ছে আগুন।
এমন ঘটনার কারণ তারা খুঁজে পাননি। ভৌতিক কাণ্ড ভেবে ঘুম উড়েছে ওই বাড়ির সদস্যের। দাসপুর থানায় খবর পাঠানো হয়, খবর পেয়ে ওই বাড়িতে তদন্তে যায় পুলিশ। শুধুমাত্র পুলিশ নয়, ওই বাড়িতে গিয়ে পৌছায় বিজ্ঞান মঞ্চের সদস্যরা। তারা সেখান থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ তারা নিয়ে যায়। এছাড়াও যুক্তিবাদী সমিতির সদস্যরা পৌঁছায় ওই বাড়িতে।
তবে এমন ঘটনা প্রথমবার নয়, এর আগে উলুবেড়িয়াতে একটি বাড়িতে একই ঘটনা ঘটে। যুক্তিবাদী সমিতির সদস্যের অনুমান, বিশেষ কোনও গ্যাস বা রাসায়নিকের উপস্থিতির কারণে ঘটছে এমন ঘটনা।







