বাংলা চলচ্চিত্র দর্শক মহল অপেক্ষায় দিনগুন কবে তাদের প্রায় এক যুগের প্রতীক্ষা শেষ হবে? দেব-শুভশ্রী জুটিকে ধূমকেতুর ট্রেলার লঞ্চের মঞ্চে একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ফেটে পরে মানুষ। এবার এই সিনেমা মুক্তির পাঁচ দিন আগে থেকেই অ্যাডভান্স বুকিং-এর রেকর্ড গুলো এই প্রায় ১০ বছরের অপেক্ষাকৃত সিনেমা ধূমকেতু।
২০২৩ সালে অগ্রিম বুকিং শুরুর আগেই ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো ছবিগুলিকে ‘ব্লকবাস্টার’ তকমা পেয়েছিল। তারপরে এরকম অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়েছে এরকম সিনেমার নাম খুব কমই সামনে এসেছে। তবে সাধারণত দেখা যায় দু-তিনদিন আগে থেকে এই অগ্রিম বুকিং-এ ঝড় ওঠে। তবে এবার দেব-শুভশ্রী অভিনীত সম্ভবত শেষ সিনেমা ধূমকেতু ভারতীয় সিনেমায় নতুন করে ইতিহাস গড়ার পথে এগোচ্ছে। সেই সমস্ত শাহরুখের সিনেমাকে পেছনে পেলে এগিয়ে গেল বাংলা সিনেমা। সম্প্রতি ইতিহাস গড়লো সাইয়ারা সিনেমার নায়ক আহান পান্ডে। প্রথম কোন অভিনেতার ডেবিউ সিনেমা এভাবে দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছে। সাইয়ারার পরে এবার ইতিহাস গড়তে চলেছে বাংলা সিনেমা ধূমকেতু।
২০০৯ সালে চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে এই জুটির পথ চলা শুরু হয়। তারপর একের পর এক হিট সিনেমার তালিকায় এবার নতুন সংযোগ হতে চলেছে ধূমকেতু সিনেমা। বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পর। যার জন্য অপেক্ষায় দিন গুনছে আপামোর বাঙালি। ঠিক তার আগেই অগ্রিম বুকিং বক্স অফিসে ঝড় তুলে দিল দেব-শুভশ্রী জুটি। এই সিনেমা আগামী দিনে চলচ্চিত্র জগতে একটা মাইলস্টোন হতে চলেছে তার বলার অপেক্ষা রাখেনা। তবে সকলেই তাকিয়ে রয়েছে চলতি মাসের ১৪ তারিখের দিকে।







