জেলা

শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে ৭ নং ওয়ার্ডে ‘মানুষের কাছে চলো’ কর্মসূচি পালন, আজ শুরু করলেন মেয়র গৌতম দেব

মানুষের কাছে চলো শুরু করলেন মেয়র।আজ থেকে শুরু করলেন মানুষের কাছে চলো। শিলিগুড়ির সাত নং ওয়ার্ডে শুরু মেয়রের মানুষের কাছে চলো। আজকে মেয়রের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং ওই ওয়ার্ডের কাউন্সিলার।মেয়র এদিন জানান মানুষের কাছে গেলেই বুঝতে পারা যাবে কার কি কি সমস্যা এবং সেটা কোথায় দাড়িয়ে আছে। এদিন মেয়র জানান আমাদের এই পরিসবা যাতে মানুষের কাছে পৌছে যেতে পারে সেই উদ্যেগ আমরা নিচ্ছি। যার যার অসুবিধা সে আমাদের জানালে আমাদের পক্ষ থেকে উদ্যেগ নিয়ে সেই সমস্যা মিটিয়ে দেওয়া হবে। মেয়র জানান বহু মানুষ আছেন যারা চরম আর্থিক সঙ্কটে ভুগছেন আমাদের তরফ থেকে চেষ্টা করা হবে তাদের পাশে দাড়িয়ে তাদের সমস্যা কি জেনে তার সমাধান করা। এই নামের সাথে তাল মিলিয়ে আমাদের কাজ করে যেতে হবে বলে জানালেন মেয়র। এদিন মেয়র গোটা বাজার ঘরে দেখেন, সবজি এবং মাছের বাজারে গিয়ে দাম জিঞ্জাসা করেন এবং কোন ধরনের সুবিধা এবং অসুবিধা হচ্ছে কি না সেটাই জিঞ্জাসা করেন মেয়র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.