রাজ্য

রেলে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগের সুখবর, এখনই আবেদন করুন

স্বাস্থ্যখাতে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিল ভারতীয় রেল। সম্প্রতি বিভিন্ন প্যারামেডিক্যাল ও হেলথকেয়ার পেশাজীবীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। নার্সিং সুপারিন্টেন্ড্যান্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, রেডিয়োগ্রাফারসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের সুযোগ আসছে। দেশের বিভিন্ন রেল ডিভিশনে এই নিয়োগের জন্য কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রেলের নিয়োগ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে এবং পরীক্ষা কলকাতা, মালদহ, শিলিগুড়ি সহ বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা বাংলা সহ মোট ১৩টি ভাষায় নেওয়া হবে, যা প্রার্থীদের জন্য সুবিধাজনক হবে।

যোগ্যতার দিক থেকে নার্সিং সুপারিন্টেন্ড্যান্ট পদে আবেদন করতে হলে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জেএনএম) বা বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে এবং প্রার্থীর নাম জাতীয় বা রাজ্য নার্সিং কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে। বয়সসীমা ২০ থেকে ৪০ বছর। ডায়ালিসিস টেকনিশিয়নের জন্য হেমোডায়ালিসিস বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা থাকা প্রয়োজন, সঙ্গে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৩৩ বছর হতে হবে।

হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইনস্পেক্টর পদে আবেদন করতে রসায়নে স্নাতক ডিগ্রি এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকা আবশ্যক। ফার্মাসিস্ট পদে ফার্মাসি বিষয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন এবং বয়সসীমা ২০ থেকে ৩৫ বছর। রেডিয়োগ্রাফার এক্স-রে টেকনিশিয়ান পদে ডিপ্লোমাধারীরা ১৯ থেকে ৩৩ বছরের মধ্যে আবেদন করতে পারবেন।

ইসিজি টেকনিশিয়নের জন্য ইসিজি ল্যাবরেটরি টেকনোলজি বা কার্ডিওলজি বিষয়ের ডিপ্লোমা থাকা আবশ্যক, বয়সসীমা ১৮ থেকে ২২ বছর। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বা সমতুল্য ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা rrbkolkata.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ৫০০ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.