সম্প্রতি রাজ্য সরকার ও জাতীয় নির্বাচন কমিশনের সংঘাতে তোলপার রাজ্যে রাজনীতি। এই পরিস্থিতিতে মুখ্যসচিব মনোজ পন্থকে কমিশনের চিঠি ঘিরে রাজনৈতিক পারদ আরো কয়েক গুণ বৃদ্ধি হয়েছে। এবার সেই চিঠিতে সারা দিয়ে দিল্লি পাড়ি দিলেন মুখ্যসচিব।
বর্তমানে SIR আবহাওয়ায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে। এরইমধ্যে রাজ্যে ভোটের কাজে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন সাসপেন্ড করে ৪ অফিসারকে। অভিযোগ রয়েছে ওই ৪ আধিকারিক ভুয়ো ভোটারের নাম তালিকাভুক্ত করেছে। এমনকি এই ৪ জনের বিরুদ্ধে অভ্যন্তরী অভ্যন্তরীণ তদন্ত করে কড়া যথাযথ পদক্ষেপের জন্য বেঁধে দিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লেখে কমিশন। তবে তারপরেও শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শুধু মাত্র ভোটের কাজ থেকে সরানো হল এক ডেটা এন্ট্রি অপারেটর ও এক AERO-কে।
কমিশনের এই নির্দেশ যথার্থ ভাবে না মেনে নেওয়ায় মুখ্যসচিব মনোজ পন্থকে ফের চিঠি কমিশনের। এবার নির্বাচন কমিশন থেকে সরাসরি ডেকে পাঠানো হয় তাকে। এবার মুখ্যসচিব হাজিরা না দিলে কড়া পদক্ষেপ নিতে পারে জানা গেছে। সেই জন্য তড়িঘড়ি দিল্লি পৌঁছালেন রাজ্যের মুখ্যসচিব। বুধবার বিকেল ৫টায় মনোজ পন্থ মুখোমুখি বসবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ আরও দুই নির্বাচন কমিশনারের সঙ্গে।







