দেশরাজনীতি

সোনিয়া গান্ধীর ভোটার পরিচয়পত্র নিয়ে তীব্র কটাক্ষ গেরুয়া শিবিরের, বাড়ছে রাজনৈতিক পারদ

SIR নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা চলছে। দিল্লির রাস্তায় এই ইস্যুতে বিক্ষোভে সামিল হয়েছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই আবহাওয়ায় সোনিয়া গান্ধীর ভোটার পরিচয়পত্র নিয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিল পদ্ম শিবির। যা নিয়ে ক্রমশ বৃদ্ধি হচ্ছে রাজনৈতিক পারদ।

জাতীয় নির্বাচন কমিশন বিজেপিকে ভোট চুরিতে সাহায্য করছে বলে অভিযোগ তুলে এক জোট হয়ে বিক্ষোভে সামিল হয়েছে কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার সেই বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে দিল্লির রাজপথ। এই উত্তপ্ত পরিস্থিতিতে পাল্টা সোনিয়া গান্ধীর ভোটার পরিচয়পত্র নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ শানালেন বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় এক নথি পোস্ট করে তিনি দাবি করেন নাগরিকত্ব পাওয়ার আগে ভোটার তালিকায় নাম ছিল সোনিয়া গান্ধীর। যা নিয়ে চরমে উঠল রাজনৈতিক বিতর্ক।

এপ্রসঙ্গে বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স-হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘ভারতের ভোটারতালিকায় সনিয়া গাঁধীর নামের অন্তর্ভুক্তিও নির্বাচনী বিধির পরিপন্থী। অবৈধ ও বেআইনি ভোটারদের বৈধতা প্রদান এবং ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘটানোর বিরুদ্ধে রাহুল গাঁধীর এই অবস্থান বোধহয় এর দরুণই’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.