রাজ্যজুড়ে আপামর বাঙালি মেতে উঠেছে বাগদেবীর আরাধনায়। বসন্ত পঞ্চমীতে বিভিন্ন তারকাদের দেখা গিয়েছে শাড়ি-পাঞ্জাবিতে সেজে উঠতে। এবার সরস্বতী পুজোর আরাধনার মধ্যেই রঘু ডাকাতের শুভ মহারাজ সারলেন প্রযোজক তথা অভিনেতা দীপক অধিকারী।
খাদানের পর বক্স অফিস কাপাতে এবার দেব তৈরি করছে রঘু ডাকাত। বছরের শুরুতেই এই সিনেমার ঘোষণা করেছিলেন অভিনেতা তথা প্রযোজক দেব। সেই মতো দুবাইয়ে খাদানের প্রিমিয়ার থেকে ফিরে জোর কদমে রঘু ডাকাতের প্রি প্রোডাকশন শুরু করেছেন নায়ক। এই সিনেমার কাস্টিং এ থাকছে একাধিক চমক। এবারে ফ্রি প্রোডাকশনের পর্ব শেষ করে দ্রুত শুটিং শুরু প্রস্তুতিতে রঘু ডাকাতের পুরো টিম।
তাই এবার বসন্ত পঞ্চমীতেই রঘু ডাকাতের শুভ মহরৎ করলেন অভিনেতা। সেখানেই শুটিংয়ের তারিখ ঠিক করার বিষয় পুরো টিমের সাথে কথা হয়। পাশাপাশি তারা আগেই জানিয়েছেন মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় হবে এই ছবির শুটিং। সেইমতো জায়গা রিইকির শেষ পর্বে রয়েছেন তারা। এবার দেব এন্টারটেইনমেন্ট বেঞ্চারী সরস্বতী পুজোর দিন শুভ মহরৎ হওয়ায় রঘু ডাকাতের পুরো দিন ফ্রেমবন্দি হয়। সেখানে অভিনেতাকে বড় খাড়া হাতে নিয়ে ছবি তুলতে দেখা যায়।







