গুরুতর অসুস্থ বলিউড বাদশা শাহরুখ খান । আহমেদাবাদের কে ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বুধবার সকাল ১১ টা নাগাদ অসুস্থ বোধ করেন। এরপর দুপুর ১টার সময় ভর্তি করা হয় হাসপাতালে। ডিহাইড্রেশনের কারণেই অসুস্থ হয়ে পড়েন কিং খান। প্রাথমিক চিকিৎসা পর বলিউড বাদশা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন বলেই জানা গিয়েছে।
তাপমাত্রা ৪৫ ডিগ্রির উপরে থাকায় গরম সহ্য হয়নি শাহরুখের। এই কারণেই সকাল থেকে অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা গিয়েছে অতিরিক্ত গরমে হিট স্ট্রোক হয়েছে তাঁর।
বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন আমেদাবাদের একটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, এখন আগের চেয়ে সুস্থ আছেন বাদশা।







