বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে রাজ্যের ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা আরও ঘনীভূত। বুধবার Election Commission of India-এর তরফে ইঙ্গিত মিলেছিল, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় না-ও থাকতে পারে। সেই জল্পনায় তোলপাড় শুরু হয় রাজনৈতিক মহলে।
তবে বৃহস্পতিবার কমিশন সূত্রে স্পষ্ট করা হয়েছে — ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলা চূড়ান্ত ভোটার তালিকায় সকলের নামই থাকবে। কিন্তু তা তিনটি পৃথক শ্রেণিতে ভাগ করা হবে —
👉 Approved
👉 Deleted
👉 Under Adjudication
অর্থাৎ যাঁদের নাম এখনও যাচাই প্রক্রিয়ায় রয়েছে, তাঁরাও তালিকায় থাকবেন, তবে আলাদা বিভাগে। নতুন ভোটারদের ফর্ম ৬-এর ভিত্তিতে অনুমোদিত নামগুলি যুক্ত হবে ‘Approved’ তালিকায়। এই সংখ্যা প্রায় ১ লক্ষ ২০ হাজার বলে জানা যাচ্ছে।
পরবর্তী সময়ে যেসব নামের যাচাই সম্পূর্ণ হবে, সেগুলি ‘Supplementary’ বা অতিরিক্ত তালিকায় প্রকাশ করা হবে। তবে সেই তালিকা কবে বা কত দফায় প্রকাশ পাবে, তা এখনও স্পষ্ট নয়।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Agarwal জানিয়েছেন — মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত যাঁদের নাম বৈধ তালিকায় থাকবে, তাঁরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।







