বিনোদন

‘স্পেশ্যাল অপস’ সিরিজের নতুন কোন বাংলা তারকাকে দেখা যেতে চলেছে?

‘স্পেশ্যাল অপস’ ওয়েব সিরিজ মানুষের মনে ব্যাপকভাবে জায়গা করে নিয়েছে। এবার সেই সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে। এবার সেই ওয়েব সিরিজের কাস্টিংয়ে থাকছে বাংলার তারকাদের চমক। কোন অভিনেতাকে দেখা যাবে এই ওয়েব সিরিজে?

টলিউড ইন্ডাস্ট্রির বহু তারকাকে বর্তমান সময়ে অভিনয়ের মাধ্যমে ব্যাপকভাবে দাপট দেখাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রিতে। সেই তালিকায়ে এরই মধ্যে দেখা গিয়েছে যিশু সেনগুপ্ত পরমব্রত চট্টোপাধ্যায়ের সহ একাধিক তারকা। এবার সেই তালিকায় নতুন বাংলার তারকার নাম সংযোজন হতে চলেছে। বহুদিন ধরে বাংলা সিনেমায় অভিনয়ের মাধ্যমে সবার মন জয় করে চলেছেন অভিনেতা টোটা রায়চৌধুরী। শুধু বড় পর্দায় থেমে রয়েছে এটা বলাটা ভুল হবে। বরং বলা ভালো, কখনো তিনি টেলিভিশন দুনিয়ায় পর্দা কাপিয়েছেন আবার কখনো ওটিটি প্লাটফর্মে দেখা গিয়েছে তার দুর্ধর্ষ অভিনয়। এবার কি তিনি যিশু পরমব্রত ও জিৎ এর মত বলিউডে পা রাখতে চলেছেন?

বর্তমানে মানুষের হাতে সময় খুব কম। সেই কারণেই সিনেমার পাশাপাশি মানুষের মধ্যে বেশ জায়গা করে নিয়েছে একাধিক ওয়েব সিরিজ। তার মধ্যে অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ হলো ‘স্পেশ্যাল অপস’। প্রথম সিজন বেরোতেই মানুষের মনে জায়গা করে নিয়েছে। প্রযোজক নীরাজ পান্ডের রহস্যে রোমাঞ্চে মোরা স্পাই থ্রিলার সিনেমা বেশ জনপ্রিয়তা পেয়েছে। তার সাফল্যের ঝুড়িতে ‘আ ওয়েডনেসডে’, ‘বেবি’, ‘স্পেশ্যাল ২৬’-এর মতো একাধিক সিনেমা। পাশাপাশি ওয়েব সিরিজের দুনিয়ায়ও বেশ সুনাম অর্জন করেছেন তিনি। এবার আসতে চলেছে ‘স্পেশ্যাল অপসে’র দ্বিতীয় সিজন ।

এই দ্বিতীয় সিজনের বিষয়ে স্পষ্ট করেছে জিও স্টুডিও। এবারও হিম্মত সিং-এর চরিত্রে দেখা যাবে কে কে মেনন। এছাড়াও ফারুক আলির চরিত্রে এবারও দেখা যাবে করণ টাক্কারকে। তবে এবারের ওয়েব সিরিজে নতুন করে নজর করবেন বাংলার তারকা টোটা রায়চৌধুরী। এই ওয়েব সিরিজ এ কাজ করার উচ্ছ্বাস অভিনেতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.