জেলা

নিজের বাড়ীতে রহস্যজনক খুন গৃহকর্তা, ধন্দে এলাকাবাসী, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : বাড়ির ছাদে ঘুমন্ত অবস্থায় বিভৎসভাবে খুন করা হল মধ্যবয়সী এক ব্যক্তিকে, খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ এবং পরিবার পরিজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্ৰাম জেলার বেলিয়াবেড়া থানা এলাকার মালিঞ্চা গ্রামে।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রাধাকৃষ্ণ বালা(৪২)। জানা গিয়েছে, প্রতি দিনের মতো হাঁসফাঁস করা গরমের জন্য রাধাকৃষ্ণ বালা রবিবার রাতে বাড়ির ছাদে ঘুমিয়েছিলেন। সোমবার সকালে নিচে নামতে দেরি হওয়ায় তাকে ডাকতে যান তার স্ত্রী। কিন্তু উপরে উঠেই চমকে যান তিনি। বাড়ির কর্তাকে বিভৎস অবস্থায় খুন করা হয়েছে। এই ঘটনা প্রত্যক্ষ করার সঙ্গে সঙ্গে চেঁচামেচি শুরু করে দেন মহিলা। বাড়ির অন্য লোকজন এবং প্রতিবেশিরা এসে দেখেন, বাড়ির ছাদের উপরে মুখ থেতলানো অবস্থায় রয়েছে রাধাকৃষ্ণ বালার মৃতদেহ। সঙ্গে সঙ্গে বেলিয়াবেড়া থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয়দের দাবি, গভীর রাতে পাশের বাড়ি থেকে মই লাগিয়ে রাধাকৃষ্ণ বালার বাড়ির ছাদে উঠে খুন করা হয়েছে। তবে নিতান্তই শান্ত একটি এলাকা বলে পরিচিত মালিঞ্চা গ্রামে রাতের অন্ধকারে এহেন খুনের ঘটনায় বাড়ছে আতঙ্ক। কারণ কোন রাজনৈতিক পরিচয় এবং ব্যক্তিগত শত্রুতা না থাকা সত্ত্বেও যদি একজন মধ্যবয়সী এক ব্যক্তিকে এভাবে দুঃসাহসীক খুন করা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা সুরক্ষিত তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে খুনের কারণ এবং দোষীদের গ্রেফতারের জন্য ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ। তবে এর পেছনে কোনও জমিসংক্রান্ত বা ব্যাবসায়িক শত্রুতা,পুরোনো কোন শত্রুতা রয়েছে কিনা তদন্ত শুরু করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.