দেশ

শিশু দত্তকের প্রক্রিয়া সহজ হলো সুপ্রিম কোর্টের নির্দেশে

নিঃসন্তান দম্পতিদের দীর্ঘ আইনি জটিলতার মধ্যে পরতে হয় শিশু দত্তক নেওয়ার জন্য। তবে এবার সেই জটিল প্রক্রিয়া থেকে মুক্তি পেতে সাধারণ আমজনতা। সেই নিয়ে এবার বড়ো পদক্ষেপ সুপ্রিম কোর্টের। ২০২২ সালের শিশু দত্তক নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থার মামলার অবশেষে রায় দান করলো শীর্ষ আদালত।

অভিযোগ ছিল, সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটির নিয়ম অনুযায়ী শিশু দত্তক নেওয়া নিয়ে সমস্যায় পরতে হয়। ভারতে বহু শিশু দত্তক নেওয়ার জন্য অপেক্ষায় থাকে। তবে সরকারি তরফে ভারতে প্রতিবছর প্রায় ৪০০০ শিশু দত্তক নেওয়া হয়। তবে ওই স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ, জটিল আইনি জটিলতার কারণে বহু নিঃসন্তান দম্পতি চাইলেও বাচ্চা দত্তক নিতে পারছেন না ভারতে। সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারত্ন ও কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশে শিশু দত্তক নেওয়ার নিয়ম অতিরিক্ত জটিল। তাই এই প্রক্রিয়া সহজ করা খুবই প্রয়োজন। একদিকে যেখানে বহু অনাথ শিশু পরিবার পাওয়ার প্রতীক্ষা করে, অন্যদিকে নিয়মের কঠোর নিয়মে এই দত্তকের কারণে অনেক দম্পতি সন্তান দত্তক নিতে পারে না বলেই শীর্ষ আদালতের এই পদক্ষেপ।

সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি (CARA)-র জটিল প্রক্রিয়ায় তিন থেকে চার বছর সময় লাগে। বর্তমানে ভারতে অন্তত তিন কোটি অনাথ শিশু রয়েছে। সুপ্রিম কোর্টের এই মন্তব্যের পর নজর এখন সরকারের পদক্ষেপে। দত্তক প্রক্রিয়া সহজ হলে একদিকে যেমন নিঃসন্তান দম্পতিরা দ্রুত সন্তান পেতে পারেন, তেমনি লাখ লাখ শিশুরও ভবিষ্যৎ সুরক্ষিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.