স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করলো পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা উদয়ন সংঘ। প্রতিবছর তারা স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে। এদিন এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলো পিংলা কৃষ্ণকামিনী বিদ্যালয়ের দুই শিক্ষক ত্রৈলোক্যনাথ পড়িয়া, বুদ্ধদেব মন্ডল এবং সাংবাদিক অনুপম জানা। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য বীরেন্দ্র নাথ মাইতি, আইনজীবী অভিজিৎ সামন্ত সহ একাধিক গুনীজন। ক্লাব সম্পাদক তারক দে জানান, পিংলা উদয়ন সংঘ বরাবরই মানুষের জন্য কাজ করে। রক্তদান শিবির তারই একটা অঙ্গ। আগামীতে সমাজ সচেতনতায় নানান কর্মসূচি বাস্তবায়িত করার পরিকল্পনা রয়েছে।
Read Next
November 5, 2026
সাতসকালে বর্ধমান-আরামবাগ রুটে দুর্ঘটনা! যাত্রীবোঝাই বাস উল্টে আহত ২৭, এলাকায় চাঞ্চল্য
November 5, 2026
খড়্গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ খুলতেই চমকে গেল GRP! উদ্ধার ১ কোটি ৪০ লক্ষ টাকা, কোথা থেকে এল বিপুল নগদ?
November 4, 2026
ঝাড়গ্রামে এবার বাঘের গর্জন! তৈরি হচ্ছে টাইগার সাফারি, আসছে রয়্যাল বেঙ্গল টাইগার
November 4, 2026
পর্যটকদের স্বাচ্ছন্দ্যে বড় সিদ্ধান্ত, এবার হকারমুক্ত হচ্ছে দিঘার সমুদ্র সৈকত
November 4, 2026
স্ত্রীর কাটা মুণ্ডু হাতে নিয়ে এলাকায় ঘোরাঘুরি! গঙ্গারামপুরে চাঞ্চল্য, মন্দির থেকে গ্রেফতার স্বামী
November 4, 2026







