জেলা

আনন্দের মঞ্চে মৃত্যুর ছায়া, বিয়েবাড়িতে শোকের আবহ

মামল্লাপুরমের এক জমজমাট বিয়ের আসর মুহূর্তের মধ্যেই রূপ নিল মৃত্যুর মঞ্চে। গানের সুর, আলোর ঝলকানি আর অতিথিদের উল্লাসের মাঝেই হঠাৎ থমকে গেল সবকিছু। এক অতিথি নারী নাচতে নাচতে হঠাৎই মঞ্চে লুটিয়ে পড়লেন। আনন্দে মাতোয়ারা ভিড়ের চোখের সামনে ঘটে গেল এক এমন দৃশ্য, যা মুহূর্তে জমিয়ে দিল স্তব্ধতা। প্রথমে অনেকেই ভেবেছিলেন, হয়তো অসুস্থ হয়ে সাময়িকভাবে জ্ঞান হারিয়েছেন তিনি। কিন্তু মঞ্চেই নিস্তব্ধ হয়ে পড়ে থাকা শরীর যেন জানান দিচ্ছিল, ঘটনার পরিণতি ভয়াবহ হতে চলেছে। কয়েক সেকেন্ডের ব্যবধানেই প্রাণ হারালেন ওই মহিলা।

জানা গিয়েছে, মৃত মহিলার নাম জিভা। বয়স ৪৫। কাঞ্চিপুরমের বাসিন্দা জিভা সেদিন স্বামীর সঙ্গে বিয়েতে যোগ দিতে এসেছিলেন। গানের তাল মেনে বন্ধুদের সঙ্গে নাচতে নেমেছিলেন মঞ্চে। আর সেখানেই হঠাৎ ঘটে গেল এই মর্মান্তিক বিপর্যয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সদস্যা জিভার হঠাৎ চলে যাওয়া ভেঙে দিয়েছে পরিবারকে। দুই সন্তানের মা জিভার মৃত্যুতে আনন্দে ভরা বিয়েবাড়ি মুহূর্তেই পরিণত হয়েছে কান্নায় ভাসা শোকসভায়। মঞ্চ থেকে মৃত্যুর এই ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে, আর দর্শকের মনে তৈরি করেছে প্রশ্ন—এমন হঠাৎ মৃত্যু কীভাবে সম্ভব? রহস্যজনক এই ঘটনার কোনও কারণ এখনও স্পষ্ট নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.