বিনোদন

‘ধুরন্ধর’ছবির খাদ্যের বিষক্রিয়ার রহস্য ফাঁস, মিলল চাঞ্চল্যকর তথ্য

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো জল্পনা ও বিতর্ক। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। বেশ কিছুদিন আগে জানা গিয়েছিল‘ধুরন্ধর’ছবির আউটডোর শুটিংয়ে একশো কলাকুশলী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেসময়ে জানা যায়, তাঁরা যে খাবার খেয়েছিলেন তার বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে নানান রকমের মন্তব্য সৃষ্টি হয় বলিপাড়ায়। কেউ বলেন, বাজেট কমানোর জন্যই নিম্নমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে, আবার কেউ বলেন, রান্নার সময়ে ‘হাইজিন’ মানা হয়নি। এবার তাঁদের অসুস্থ হওয়ার নেপথ্যের আসল তথ্য ফাঁস হল।

প্রযোজনা সংস্থার বক্তব্য, “ভারতীয় সিনেজগতের অন্যতম মেগাবাজেটের সিনেমা ‘ধুরন্ধর’। তাই বাজেট কমিয়ে নিম্নমানের খাবার পরিবেশন করার প্রশ্নই উঠছে না। লেহতে শুটিং করা ভীষণই চ্যালেঞ্জিং। আমাদের ইউনিটে তিনশোজন সদস্য রয়েছে। আসলে গোটা লেহ জুড়ে মুরগির মাংসে দূষণের সমস্যা জেরেই এমন অনভিপ্রেত ঘটনা ঘটেছে। টিম ‘ধুরন্ধর’ও আউটডোর শুটিংয়ে গিয়ে ওই একই মাংস খেয়েছে। যার ফলে অসুস্থ হয়ে পড়েছে তারা। তবে বাজারে এসব ভুয়ো খবর রটায় ভীষণ হাসি পাচ্ছে। আমাদের সেটে কলাকুশলীদের স্বাস্থ্য এবং নিরাপত্তাকে সবসময়ে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়। তাই যারা হাসপাতালে ভর্তি ছিল, তারা ফিরে শুটিংয়ে যোগ দিতেই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। আপাতত শেষ পর্যায়ের শুট চলছে। লেহতে আরও কয়েক সপ্তাহের শুটিং বাকি রয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি মুম্বইতে ফিরব আমরা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.