দেশ

মধ্যবিত্তের ঘুম উড়ল! টেলিকম বাজারে আম্বানির নতুন চাল, নেই আর ৮৪ দিনের প্ল্যান

**এলএলএল

রিলায়েন্স জিও তাদের বহুল ব্যবহৃত ৭৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি বন্ধ করে দিল। এত দিন এই প্ল্যানে গ্রাহকরা পেতেন প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএস। বৈধতা ছিল ৮৪ দিন। তবে এবার থেকে একই সুবিধা পেতে গ্রাহকদের কিনতে হবে ৮৮৯ টাকার প্ল্যান, যা সঙ্গে আনছে জিওসাভন প্রো সাবস্ক্রিপশন। অর্থাৎ, সুবিধা প্রায় একই হলেও দাম বেড়ে গেল আরও একধাপ।

শুধু ৭৯৯ টাকার প্ল্যান নয়, জিও বাদ দিয়েছে ২৪৯ টাকার সাশ্রয়ী রিচার্জ প্যাকটিও। সেই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১ জিবি ডেটা ব্যবহার করতে পারতেন। একই কৌশল নিয়েছে প্রতিদ্বন্দ্বী এয়ারটেলও, তারাও তাদের ২৪৯ টাকার প্ল্যানটি সরিয়ে নিয়েছে। ফলে গ্রাহকদের এখন আগের মতো সুবিধা পেতে বাড়তি খরচ করতে হবে।

*কেন এই সিদ্ধান্ত?*
টেলিকম বিশেষজ্ঞদের মতে, এর মূল কারণ ‘অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার’ বা ARPU বাড়ানো। এর ফলে কোম্পানিগুলো বিনিয়োগকারীদের কাছে আরও লাভজনক হিসেবে ধরা দেবে। জিওর লক্ষ্য স্পষ্ট—২০২৬ সালে সম্ভাব্য আইপিওর আগে বাজারে নিজেদের শক্তিশালী জায়গায় পৌঁছে দেওয়া।

*নতুন প্ল্যানগুলোর তালিকা*

*৮৮৯ টাকা:* প্রতিদিন ১.৫ জিবি ডেটা, ৮৪ দিনের বৈধতা, আনলিমিটেড কলিং, ১০০টি এসএমএস এবং জিওসাভন প্রো সাবস্ক্রিপশন।

*৬৬৬ টাকা* : প্রতিদিন ১.৫ জিবি ডেটা, ৭০ দিনের বৈধতা, আনলিমিটেড কলিং, ১০০টি এসএমএস এবং ডিজনি+ হটস্টার মোবাইল/টিভি সাবস্ক্রিপশন।

এছাড়াও গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো—এখন থেকে ৫জি সুবিধা কেবলমাত্র ২ জিবি দৈনিক ডেটা প্ল্যানের সঙ্গেই মিলবে। ১.৫ জিবি ডেটার প্ল্যানগুলো থেকে ৫জি অপশন বাদ গেছে।

সব মিলিয়ে বলা যায়, বিনোদনের জন্য ফ্রি সাবস্ক্রিপশন যুক্ত হলেও মূল লক্ষ্য গ্রাহক নয়, বরং কোম্পানির বাণিজ্যিক লাভ বাড়ানো। ফলে মধ্যবিত্ত ব্যবহারকারীদের পকেটে যে বাড়তি চাপ পড়তে চলেছে, তা অনস্বীকার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.