জনগণনার রিপোর্ট অনুসারে, বাংলাদেশে মোট বাসিন্দার মাত্র ৭.৯৫ শতাংশ হিন্দু। বাংলাদেশের অনেক মন্দির এবং হিন্দুদের ধর্মীয় স্থানকে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ সেখানের হিন্দুত্ববাদী সংগঠনের।এবারে সেখানে ধুমধাম করেই হয়েছে বীণাপাণির আরাধণা। কিন্তু সেখানে কতগুলি মন্দির আছে?
গত কয়েক বছরে বাংলাদেশে একাধিক মন্দিরে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। সেই সঙ্গে উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়ছে অনেক প্রাচীন মন্দির।২০১১ সালে, বাংলাদেশে ৪০,৪৩৮টি হিন্দু মন্দির ছিল। তবে পারিবারিক মন্দিরের সংখ্যা যুক্ত হলে এই সংখ্যা হবে লক্ষাধিক।







