পোস্ট অফিসে জমিয়ে রাখা গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা জালিয়াতি করে লোপাট করলেন খোদ পোস্ট মাস্টার। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির একটি পোস্ট অফিসে।
জলপাইগুড়ি বামনপাড়া খড়িয়া পোস্ট অফিসে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। ঘটনায় রীতিমতো হইচই পড়ে গেছে গ্রাহকদের মধ্যে। অভিযোগ, সই ও সিল জাল করে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়েছেন ওই পোস্ট মাস্টার। বিষয়টি নজরে আসতেই তদন্ত শুরু করেছেন ডআক বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকরা। এদিকে পোস্ট অফিসে জমিয়ে রাখা টাকা হারিয়ে মাথায় হাত পড়েছে গ্রাহকদের। কিভাবে সেই টাকা ফেরত পাবেন তা ভেবে পাচ্ছেন না গ্রাহকরা। জানা গেছে, বেশ কয়েকজন গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা লোপাট করেছেন অভিযুক্ত পোস্টমাস্টার জিৎ সূর। জলপাইগুড়ির মুখ্য ডাক বিভাগের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।







