ক্রাইম

ড্রেনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ড্রেনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। দাসনগর ভি রোড সুদুয়া পাড়া এলাকায় একটি ড্রেনে মাঝবয়সী এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ড্রেনের মধ্যে দেহটি ভাসতে দেখেন, খবর পেয়ে ছুটে আসেন দাসনগর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

মৃত ওই ব্যক্তি এলাকার স্থানীয় নয়, তার নাম পরিচয় জানার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ। শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা বলেন মৃত ওই ব্যক্তি স্থানীয় কেউ নয়, ড্রেনের মধ্যে উপুর হয়ে ভাসতে দেখেন স্থানীয়রা। ড্রেনের মধ্যে জলের স্রোত নেই যে দেহ ভেসে আসবে, এখন সবটাই তদন্ত সাপেক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.