ক্রাইম

মন্ত্রীর নাম ভাঙিয়ে হুমকি, পুলিশের জালে ভুয়ো পিএ!

মন্ত্রীর নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে হুমকি! অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন রাজ শঙ্কর (৩৩) নামের এক ব্যক্তি। শুধু সাধারণ মানুষ নয়, পুলিশ আধিকারিকদেরও রেয়াত করেননি তিনি। মন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পরিচয় দিয়ে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছিলেন তিনি। আর তাঁর এই প্রতারণার কাজে ব্যবহার করতেন নীল বাতি লাগানো একটি চারচাকা গাড়ি।
ঘটনার সূত্রপাত কদম্বগাছি এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই রাজ শঙ্কর মন্ত্রী শশী পাঁজার নাম ভাঙিয়ে তাঁদের হুমকি দিচ্ছিলেন। শুধু তাই নয়, বিভিন্ন থানায় ফোন করেও প্রভাব খাটানোর চেষ্টা করছিলেন। বুধবার রাতে কদম্বগাছি ফাঁড়ির কাছে নীল বাতির গাড়ি নিয়ে হাজির হন তিনি। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশের জেরায় বেরিয়ে আসে আসল তথ্য। জানা যায়, মন্ত্রীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরেই তিনি এই প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন। কদম্বগাছি ফাঁড়ির পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে বারাসাত আদালতে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.