জেলারাজ্য

প্রথমের হ্যাটট্রিক নয়, ডাবল ক্রাউনই যথেষ্ট! দেবদত্তা সেরা মাধ্যমিক ও জয়েন্টে”

দু’বছর আগে মাধ্যমিকে প্রথম হয়ে সংবাদ শিরোনামে এসেছিল সে। আত্মীয়-স্বজনেরা গর্ব করেছিলেন, গোটা পুরুলিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল তার নাম। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় ৭০০-এর মধ্যে ৬৯৭ নম্বর পেয়েছিল দেবদত্তা মাঝি। এবার ফের তাক লাগিয়ে দিল রাজ্যের মেয়ে। জয়েন্ট এন্ট্রান্স (মেন)-এর রাজ্য ভিত্তিক তালিকায় সবার ওপরে জায়গা করে নিল পুরুলিয়ার আশরা থানার জামবাদ গ্রামের কন্যা।

জঙ্গলমহলের অযোধ্যা পাহাড়ের কোলঘেঁষা সাধারণ পরিবারের মেয়ে দেবদত্তা ছোট থেকেই পড়াশোনায় মনোযোগী ও মেধাবী হিসেবে পরিচিত। মাধ্যমিকে সে ইংরেজি, অঙ্ক, ভৌত বিজ্ঞান, ভূগোল, জীবনবিজ্ঞানে পেয়েছিল পূর্ণ নম্বর। বাংলায় পেয়েছিল ৯৮, ইতিহাসে ৯৯। সেই সাফল্যের পর এবার সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় শীর্ষে উঠে রাজ্যের নাম উজ্জ্বল করল দেবদত্তা।

দেবদত্তার বাবা জয়ন্ত কুমার মাঝি ও মা শেলি দা কর্মসূত্রে কাটোয়ায় থাকেন। সেই কারণেই কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছিল সে। পরিবার-পরিজনের অঢেল উৎসাহ আর পরিশ্রমকে সঙ্গী করে বারবার সাফল্যের মুকুট ছিনিয়ে নিচ্ছে জামবাদ গ্রামের এই কন্যা।

রাজ্যের মধ্যে এবারও প্রথম হয়ে খুশি দেবদত্তা। তবে তার লক্ষ্য এখানেই শেষ নয়। প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির ফাঁকে উচ্চমাধ্যমিকের পড়াশোনায় কিছুটা সময় দিতে না পারলেও এবার সেই দিকে মনোযোগ দিতে চায়। লক্ষ্য—উচ্চমাধ্যমিকেও সেরার সেরা হওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.