বিনোদন

লাইভ কনসার্ট-এ চোট পেয়েও মেজাজ হারাননি অরিজিৎ সিং!

নিজস্ব সংবাদদাতা: লাইভ শো চলাকালীন ভক্তদের নানারকম পাগলামোর মুখে পড়তে হয় অরিজিৎকে। দিনকয়েক আগে হাতে চোটও পেয়েছেন তিনি। শুধু গান দিয়ে নয়, নিজের ব্যবহার দিয়ে লাখ লাখ মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁকে এক ঝলক দেখতে পাগল হয় আট থেকে আশি। মানুষটা যদিও শুরুর থেকেই খুব সহজ-সরল জীবনে বিশ্বাসী। তাই তো ট্রেনের স্লিপার ক্লাসে বন্ধুদের সঙ্গে দলবেঁধে সারা রাত জেগে চলে যান জিয়াগঞ্জ থেকে শিলিগুড়ি। কোনও বিশেষ নিরাপত্তা ছাড়াই মানুষের মধ্যে মিশে যেতে পারেন।

প্রসঙ্গত এই ঔরাঙ্গাবাদ কনসার্টেই হাতে চোট পান অরিজিৎ। যখন দর্শকাসনের একদম সামনের সারিতে দাঁড়ানো এক অতি উৎসাহী ভক্ত উত্তেজনাবশত অরিজিতের হাত রীতিমতো মুচড়ে দেন লাইভ পারফর্মম্যান্সে। তবে কথাতেই তো আছে, “দ্য শো মাস্ট গো অন।” স্টেজেই হাতে ব্যান্ডেজ বেঁধে বাকি সময় পারফর্ম করেন তিনি। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অনেক সমালোচনা এবং নিন্দা করেন।

সবচেয়ে আশ্চর্যের ববিষয় হাতে চোট পেয়েও মেজাজ হারাননি গায়ক, ওই অবস্থাতেও তিনি শো চালিয়ে যান। খবর, শো শেষ করে ঔরঙ্গাবাদে হাসপাতাল-এ কাছে ছুটতে হয় তাঁকে। চিকিৎসক তাঁকে ২ সপ্তাহ বিশ্রামের উপদেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.