কলকাতা

যাত্রী টানছে মেট্রো, হাওড়া-শিয়ালদহ রুটে চাপে বাস-ট্যাক্সি চালকরা

শহরের পরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। প্রধানমন্ত্রীর হাত ধরে চালু হবে ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা। এর ফলে দেশের দুই ব্যস্ততম রেলস্টেশন—হাওড়া ও শিয়ালদহ প্রথমবারের মতো সরাসরি মেট্রো সংযোগে যুক্ত হবে। যাত্রীরা সহজেই হাওড়া থেকে শিয়ালদহ হয়ে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যেতে পারবেন।

তবে এই নতুন পরিষেবাতেই উদ্বেগে বাস, ট্যাক্সি ও লঞ্চ মালিকরা। এতদিন রেলযাত্রীরা স্টেশন থেকে গন্তব্যে পৌঁছতে মূলত বাস, ট্যাক্সি কিংবা লঞ্চের উপর নির্ভর করতেন। মেট্রো চালু হলে তাঁদের বড় অংশ সস্তা ও আরামদায়ক বিকল্প বেছে নেবেন, ফলে যাত্রী কমবে—এই আশঙ্কাই এখন প্রধান। ট্যাক্সিচালক ও বাস মালিক সংগঠনগুলির দাবি, এতে বহু পরিবহণকর্মীর রুজি-রুটি বিপন্ন হবে।

অন্যদিকে সাধারণ যাত্রীরা মনে করছেন, নতুন মেট্রো সময় বাঁচাবে, যানজট এড়াবে এবং যাত্রা হবে অনেক বেশি স্বস্তিদায়ক। অফিসগামী থেকে নিয়মিত ট্রেনযাত্রী—সবাইয়ের কাছেই এটি আশীর্বাদ হতে চলেছে।

সব মিলিয়ে, হাওড়া-শিয়ালদহ মেট্রো উদ্বোধন কলকাতার যাতায়াতে নতুন দিগন্ত খুললেও, এর সামাজিক ও অর্থনৈতিক অভিঘাত নিয়েই এখন প্রশ্ন উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.