২০২২ সালে কলকাতা হাইকোর্টে জল ঘোলা শুরু হয় সরকারি কর্মচারিদের মহার্ঘ ভাতা নিয়ে। অবশেষ এই মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করতে চলেছে দেশের শীর্ষ আদালত। সোমবারের শুনানির পর এরকমই ইঙ্গিত দিল বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ।
২২ সালেই উচ্চ আদালত দিয়েছিল মহার্ঘ ভাতা সমস্ত সরকারি কর্মচারীদের অধিকার। তাদের দাবি ছিল কেন্দ্রের মতো সমান হারে মহার্ঘ ভাতা দিতে হবে রাজ্যকে। এরপর সর্বচ্চ আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল, অন্তত ২৫ শতাংশ বকেয়া পরিশোধ করতে হবে। তবে নবান্ন দাবি করেছিল তারা কমিটি গঠন করে এই বিষয়টা খতিয়ে দেখবে। তারপরেই আদালতের তরফ থেকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় রাজ্য সরকার। এবার যুক্তি পাল্টা যুক্ত লড়াইয়ের পর অবশেষে চূড়ান্ত রায় ঘোষণা হতে চলেছে।
সোমবার ডিএ মামলার শুনানির শেষ হয়। সেখানেই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্র আগামী দুই সপ্তাহের মধ্যে দুই পক্ষকেই লিখিত ভাবে বয়ান জমা দিতে নির্দেশ দিয়েছে। পুজোর আগে চূড়ান্ত ঘোষণা না হলেও আগামী মাস অর্থাৎ অক্টোবরের শুরুতেই এই মামলার রায় ঘোষণা হবে। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ডিএ নিয়ে মামলার নিষ্পত্তি হতে চলেছে। আগামী দিনে কোন ঐতিহাসিক রায় আসতে চলেছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারক।







