ফের ধাক্কা রাজ্য সরকারের। আগানীকাল অর্থাটজ ২ ডিসেম্বর শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। যদিও সেজন্য কিছু বিষয় নির্দেশ করে দিয়েছে উচ্চ আদালত। খেজুরিতে নির্দিষ্ট দিনেই রাজ্যের বিরোধী দলনেতা সভা করবেন, সাফ জানালেন বিচারপতি জয় সেনগুপ্ত।
উল্লেখ্য, বিচারপতি সেনগুপ্তের বেঞ্চ শুক্রবার শুভেন্দুকে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেয়। বিচারপতি জানান, শব্দবিধি মেনে শান্তিপূর্ণভাবে সভা করতে হবে। দুপুর ২টো থেকে বিকাল ৫টা পর্যন্ত সভা করা অনুমতি দান। বিরোধী দলনেতাকে সভা করার অনুমতি দেওয়ার পাশাপাশি ভূমিকা প্রসঙ্গেও প্রশ্ন তোলেন বিচারপতি। প্রশ্ন তোলেন, বারংবার বিরোধী দলকে সভার অনুমতি পেতে আদালতের দ্বারস্থ কেন হতে হচ্ছে? শাসকদল কি এত আগে থেকে সভার অনুমতি চায়?
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করার কথা ছিল শুভেন্দুর। উক্ত সভার অনুমতি নিয়ে নানাবিধ জল্পনা চলেই যাচ্ছিল। বৃহস্পতিবার জানা যায়, খেজুরিতে সভা করার অনুমতি পুলিস প্রশাসন দেয়নি। ফলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিন সংশ্লিষ্ট মামলার শুনানি হয়।







